বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ ও বেতনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩৫ টাকা, আর প্রশিক্ষণবিহীনদের জন্য ১১,৩০০ থেকে ২৭,২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যোগ্যতা ও পরীক্ষার প্রক্রিয়ার বিস্তারিতও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনে যোগ্যতা ও বেতন গ্রেড
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেউ চাকরি পেলে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের বেতন স্কেল ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ২৩০ টাকা।
পরীক্ষার পদ্ধতি
প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।